হঠাৎ অসুস্থ দুই মন্ত্রী, দেখতে গেলেন রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর দুটি ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সরকারের দুই মন্ত্রী। বুকে তীব্র ব্যথা অনুভব করায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় সাথে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

প্রথমে দুপুরে ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) গিয়ে তাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় তারা চিকিৎসকদের কাছে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

পরে রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে, বুধবার রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করায় ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।

এরও আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *