ছাত্রদল নেতা মমি আনসারিকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

ঢাকার সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের ২৭তম অধিবেশনকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

উপস্থিত কয়েকজন ছাত্রদল কর্মীর অভিযোগ, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সদস্যসচিব মোমি আনসারী (মোস্তাফিজুল কবির) ওই অনুষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। একটি পক্ষ থেকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হচ্ছে, তবে স্বাধীনভাবে সত্যতা এখনও যাচাই করা যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত নেতা মোমি আনসারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রশাসন ও মেডিসিন ক্লাব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখনও মেলেনি।

বিশেষ দ্রষ্টব্য: সংশ্লিষ্টদের অভিযোগের ভিত্তিতে করা প্রতিবেদন। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য পেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *