যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) এক চিঠিতে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি সুবিধাজনক সময়ে নতুন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
চিঠিতে তিনি যুক্তরাজ্যের নতুন সরকারের সফলতা কামনা করেন এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।

