তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরে কী অর্জন হলো?

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফরে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগসহ বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

নিউইয়র্ক সফরে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিও তুলে ধরেন তিনি।

সফরের সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে। একই সময়ে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হয়।

সাবেক কূটনীতিকদের মতে, সরকার গঠনের পর প্রথমবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে বাংলাদেশের নতুন সরকারের আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তবে সফরের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে আলোচনার বিষয়গুলো কতটা বাস্তব ফলাফলে রূপ নেয় তার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *