প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে যাওয়ার আমন্ত্রণ পেলেন শায়রুল কবির খান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান।

বৃহস্প্রতিবার (১০ সেপ্টেম্বর) তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আমন্ত্রণপত্র পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়রুল কবির খান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আমি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রেস বিভাগের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমার সুযোগ ও সমর্থ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনযোগী হওয়া এবং দ্বায়িত্ব পালন করা। জাতিসংঘের অধিবেশনে যেতে পারলাম কি পারলাম না, তারচেয়ে বড় বিষয় দেশ ও দলের কল্যাণে সাংবাদিকদের সঙ্গে যে বন্ধুত্ব ও ভালোবাসা, এটাই আমার জন্য আর্শীবাদ। আমি সবার কাছে দোয়া চাই, যেন এই বিশ্বাস ধরে রাখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *