বিএনপির ১৭ বছরের সংগ্রামই জুলাই অভ্যুত্থানের পটভূমি: রিজভী

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়, যার চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। এ সময় তিনি বাক্-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও তুলে ধরেন।

তিনি জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)-এ বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *