বিএনপির ১২ ত্যাগী নেতাকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ

বিগত দিনে আন্দোলন-সংগ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নির্যাতিত ১২ ত্যাগী নেতাকে যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দিয়েছে সরকার।

গত বৃহস্পতিবার রাতে ১২ জনকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থায় সরকারি ১২টি সংস্থায় চেয়ারম্যান, মহাপরিচালকসহ বিভিন্ন পদে এই ১২ ত্যাগী নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব মো. সামসুল আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব; বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক; বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান; বিএনপির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলামকে (টিপু) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক; বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটোকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের চেয়ারম্যান; বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানীকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান; যুবদলের সাবেক সিনিয়র সভাপতি মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান, যুবদলের সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন সিদ্দিকীকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান; জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহ উদ্দিন সরকারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক; বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. শামসুজ্জামান সুরুজকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান; বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ও যুবদলের সাবেক সহ-সভাপতি মো. কামরুজ্জামান কামরুজ্জামান দুলালকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এদের প্রত্যেকে সংগঠনের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *