খেলাধুলালিড

গোলবন্যার ম্যাচে মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের বিশ্বরেকর্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে আসরের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই জমিয়ে আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। তবে এই ম্যাচে জয়ের মাধ্যমে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য হিসেবে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত গভীর রাতে মায়ামিতে অনুষ্ঠিত ১০ গোলের মহারণে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ইংল্যান্ড। তবে হারের দিনও ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে গিয়ে ভেঙে দিয়েছেন লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইংল্যান্ড। তৃতীয় মিনিটেই ডেক্লান রাইস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর এজরি কনসার হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ৩৭ মিনিটে বুকায়ো সাকা গোল করে স্কোরলাইন ৩-০ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান সাকা।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরানোর চেষ্টা শুরু করেন এমবাপ্পে। চার মিনিট পর এমবাপ্পের তৈরি আক্রমণ থেকে ব্যবধান আরও কমান ব্র্যাডলি বারকোলা। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এমবাপ্পে।

তবে ইংল্যান্ডও থেমে থাকেনি। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা এবং দলকে ৫-৩ ব্যবধানে এগিয়ে নেন। যোগ করা সময়ে জুড বেলিংহাম ইংল্যান্ডের ষষ্ঠ গোল করেন। ম্যাচের শেষদিকে উসমান দেম্বেলে আরেকটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

পুরো ম্যাচে দুই দল মিলে ৩৮টি শট নেয়, যার ২০টিই ছিল লক্ষ্যে পৌছায়। ব্রোঞ্জ শিরোপা হাতছাড়া হলেও ব্যক্তিগত কীর্তিতে আলো ছড়ান এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন ফরাসি এই ফরোয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *