বিএনপিতে কোণঠাসা রাজপথের ত্যাগী নেতারা

দেড় দশকের রাজপথের সংগ্রাম, মামলা আর নির্যাতনের পর বিএনপি ক্ষমতায় আসলেও নীতিনির্ধারণে প্রাধান্য পাচ্ছেন না দুঃসময়ের পরীক্ষিত নেতারা। অভিযোগ উঠেছে, সুপরিকল্পিত ‘ফ্রেমিং’ ও অপপ্রচারের মাধ্যমে একের পর এক ত্যাগী নেতাকে বিতর্কিত করে কোণঠাসা করা হচ্ছে। আর সেই জায়গা দখল করছেন সুযোগসন্ধানী, সাবেক আমলা ও সুবিধাবাদীরা।

বিশেষ করে ঢাকার রাজনীতিতে প্রভাবশালী নেতাদের টার্গেট করার প্রবণতা স্পষ্ট। সর্বশেষ মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে নামলেও, প্রক্রিয়াগত বিতর্কের সুযোগ নিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। এর আগে মির্জা আব্বাস, আমিনুল হকসহ একাধিক নেতার বিরুদ্ধেও একই ধরনের অপপ্রচার চালানো হয়।

বারবার ত্যাগীদের বলি দেওয়ার এই ঘটনায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দানা বাঁধছে। অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। বিএনপির জ্যেষ্ঠ স্বীকার করেছেন, ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং সুবিধাবাদীদের ভিড় দলের জন্য আশঙ্কাজনক।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে রাজপথের নেতাদের এভাবে বাদ পড়া বিএনপির সাংগঠনিক ঐক্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *