আরাফাত রহমান কোকোর সমাধিতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই দোয়া ও মোনাজাতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এমপি, সাধারণ সম্পাদক ও নৌ পরিবহন ও সেতু বিভাগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপিসহ কেন্দ্রীয় নেতারা।
এছাড়া, আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহিসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতারা।

