আন্তর্জাতিকলিড

পুলিশ-ককরোচ জনতা পার্টির সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র দিল্লি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) নিয়ে প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে দিল্লিতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি।

সোমবার ( জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবদেন বলা হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একটি সংগঠনের ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে। পরিস্থিতির কারণে সংসদ এলাকার নিরাপত্তা জোরদার করা হয় এবং কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করা হয়।

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে হবে ঘোষণা দিয়েছেন।

এক্সে পোস্টে তিনি লেখেন, আমি দুপুর ১২টা থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আছি। ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তসহ আমাদের দাবিগুলো জানানো হয়েছে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি যথাযথ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *