জাতীয়রাজনীতিলিড

সরকারে বড় পদ পেলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পদে নিয়োগ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন। এছাড়া রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে রাশেদ খাঁনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) রাশেদ খাঁন এই পদে থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

নতুন পদে নিয়োগ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে রাশেদ খাঁন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দায়িত্ব সঠিকভাবে যাতে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা চান তিনি।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি ঝিনাইদহ–৪ আসন থেকে নির্বাচন করেন। তবে এ আসনে নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *