সালমান শাহকে নিয়ে শাবনূরের আবেগঘন পোস্ট

ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিনে তাকে আবেগঘন পোস্টে স্মরণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি সালমানের সঙ্গে শুটিংয়ের পুরনো স্মৃতি তুলে ধরেন।

শাবনূর লেখেন, “শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!” তিনি জানান, সালমান শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, অসাধারণ হৃদয়ের একজন মানুষও ছিলেন। শুটিং সেটে কর্মী থেকে শুরু করে সহশিল্পী—সবার প্রতি তার আন্তরিকতা ও যত্নের কথাও স্মরণ করেন তিনি।

পুরনো গান কিংবা সালমানের সিনেমার দৃশ্য দেখলে সেই ‘সোনালী দিনগুলো’র কথা মনে পড়ে বলেও জানান শাবনূর। একইসঙ্গে প্রয়াত এই অভিনেতার আত্মার শান্তি ও জান্নাত কামনা করে সবাইকে তার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন সালমান শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *