বিনোদনসাবলিড

রোমান্টিক নায়িকার ইমেজ ভাঙতে চান পূর্ণিমা

দুই যুগেরও বেশি সময় ধরে রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়া ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এবার অভিনয় করতে চান একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এমন একটি শক্তিশালী ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে, যা দেখে দর্শক চরিত্রটিকে ঘৃণা করবে।

পূর্ণিমার মতে, একজন শিল্পীর প্রকৃত সাফল্য নতুন নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করার মধ্যেই। তাই পরিচিত ইমেজ ভেঙে নেতিবাচক চরিত্রে নিজেকে তুলে ধরার অপেক্ষায় আছেন তিনি।

বর্তমানে নতুন সিনেমার প্রস্তাব পেলেও গল্প ও চরিত্র বাছাইয়ে কোনো আপস করতে চান না এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তার ভাষায়, ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং চরিত্রই এখন তার অভিনয়জীবনের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *